তেলাপোকার অনুভূতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিনি বা শর্করায় বিপদের আশঙ্কা বুঝতে পারে তেলাপোকা। এরা সবই খায়, তবে চিনি নয়! এ রকম আরও একাধিক কীটপতঙ্গ বিভিন্ন টোপে ব্যবহূত একধরনের শর্করা (গ্লুকোজ) শনাক্ত করে এবং এড়িয়ে চলে। নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য রয়েছে। অফিস, অ্যাপার্টমেন্ট ও বাড়ির আনাচকানাচে বসবাসকারী ছোট আকারের এক প্রজাতির জার্মান তেলাপোকার ওপর যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা পরীক্ষা-নিরীক্ষা চালান। সংশ্লিষ্ট গবেষক কোবি শাল বলেন, এই তেলাপোকার মাথায় এ ধরনের বিশেষ সংবেদী চুল থাকে, যেগুলো স্বাদ শনাক্ত করতে পারে। গ্লুকোজের উপস্থিতি টের পেলে ওই চুল তিক্ত অনুভূতি জাগায়। ফলে, পোকাটি এমনভাবে দূরে সরে যায়, যেন বৈদ্যুতিক আঘাত (শক) পেয়েছে। এএফপি।