তেলের দাম চড়া বলে...

আব্বা, সোনার দাম তো কমল, এই সুযোগে যদি আমার বিয়েটা...!
সোনার দাম কমে যাওয়ার পেছনে আর্থসামাজিক থেকে শুরু করে ভৌগোলিক, রাজনৈতিক ব্যাপারও জড়িত। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সরকার যে বাজার স্থির রাখতে ব্যর্থ, এটা আজ দিনের আলোর মতো পরিষ্কার।
এই যে ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন! যে সময় মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে, শিশু হত্যা বাড়ছে, ব্যাংকে ঋণখেলাপির সংখ্যা বাড়ছে, এমনকি তেলের দামও চড়া, সে সময় সোনার দাম কমে যাওয়া সরকারের একটা উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করছি।
নালায়েক, লজ্জা লাগে না নিজের বিয়ের কথা বলতে? আগে ‘সোনার টুকরা’ ছেলে হয়ে ওঠ, তারপর বিয়ের কথা বলতে আসিস!
আব্বা, এখন আর কেউ ‘সোনার টুকরা’ ছেলে হয় না! সবাই হয় ‘তেলের ড্রাম’ ছেলে। বাজারে তেলের দাম চড়া!
সোনার দাম তো কমল, এবার একটা গলার হার চাই।
আমার ভালোবাসা অনেক দামি, কম দামি সোনার গয়না দিয়ে সেটা ছোট করতে পারি না। এই নাও তেল, বাজারে তেলের অনেক দাম!