তোশিবা ল্যাপটপে ঈদ অফারের সময় বাড়ল
তোশিবা বর্্যান্ডের নির্দষ্টি কিছু মডেলের ল্যাপটপে ঘোষিত `মুঠোফোন ফ্রি' ঈদ অফারটি ৭ নভেম্বর পর্যন্ত চলবে। তোশিবা স্যাটেলাইট সি৬৪০-১০৭২ইউ, স্যাটেলাইট সি৮০০ডি-১০০১ এবং সি৮০০-১০০৫ মডেলের ল্যাপটপ কিনলে মুঠোফোন ফ্রি অফারটি মিলবে। তোশিবা সি৬৪০-১০৭২ ইউ মডেলের ল্যাপটপে রয়েছে ইনটেল পেন্টিয়াম ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, এবং ১৪ ইঞ্চি এলইডি ডিসপে্ল। দাম ৩৫ হাজার ৯০০ টাকা। তোশিবা স্যাটেলাইট সি৮০০ডি-১০০১ মডেলের ল্যাপটপে রয়েছে এএমডি ডুয়াল কোর এপিইউ প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ১ গিগাবাইট গ্রাফিক্স কার্ড এবং ১৪ ইঞ্চি ডিসপে্ল। দাম ৩০ হাজার ৯০০ টাকা। সি৮০০-১০০৫ মডেলে রয়েছে ইনটেল ২য় প্রজন্মের সেলেরন প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক এবং ১৪ ইঞ্চি এলইডি ডিসপে্ল। দাম ২৯ হাজার ৯০০ টাকা। তোশিবার ল্যাপটপের সঙ্গে মুঠোফোন ফ্রি দেওয়ার অফারটি আরও এক সপ্তাহ বাড়িয়েছে বাংলাদেশে তোশিবার বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।