তৈরি হচ্ছে আইপ্যাড ৫ ও আইফোন ৫এস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপ্যাড ও আইফোনের পরবর্তী সংস্করণ তৈরির কাজে হাত দিয়েছে অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের নতুন সংস্করণের ট্যাবলেট কম্পিউটারের নাম হতে পারে আইপ্যাড ৫ ও স্মার্টফোনের ক্ষেত্রে ‘আইফোন ৫ এস’।প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে খবর রটেছে যে, আগামী বছরের প্রথম প্রান্তিক অর্থাত্ বছরের প্রথম তিন মাসের মধ্যেই সপ্তম প্রজন্মের স্মার্টফোন ও পঞ্চম প্রজন্মের আইপ্যাডের ঘোষণা দিতে পারে অ্যাপল।চীনের সংবাদপত্র কমার্শিয়াল টাইমস জানিয়েছে, সাশ্রয়ী দামের স্মার্টফোন ও ট্যাবলেট তৈরির দিকে ঝুঁকছে অ্যাপল। নতুন স্মার্টফোন ও ট্যাবলেট ছাড়াও নতুন প্রযুক্তির টেলিভিশনও তৈরি করতে পারে প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠানটি।এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রযুক্তি বাজারে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে অ্যাপলকে। সম্প্রতি আইপ্যাড মিনি বাজারে এনে প্রচলিত পণ্য তালিকার বাইরে গেছে প্রতিষ্ঠানটি। তাই আগামী বছর বাজারের চাহিদা অনুযায়ী পণ্য তালিকায় বেশকিছু রদবদল করতে পারে অ্যাপল।কমার্শিয়াল টাইমস আরও জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসেই আইফোন ৫এসের পরীক্ষামূলক সংস্করণ তৈরির কাজ শুরু করতে পারে প্রতিষ্ঠানটি। অ্যাপল পণ্যের নির্মাতা ফক্সকন পেতে পারে আইফোনের নতুন সংস্করণ তৈরির দায়িত্ব।