তৈরি হচ্ছে বড় মাপের আইফোন

চীন থেকে অ্যাপলের পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো শিগগিরই বড় আকারের আইফোন তৈরির কাজ শুরু করবে। আগামী সেপ্টেম্বর মাস থেকেই চার দশমিক সাত ও সাড়ে পাঁচ ইঞ্চি মাপের আইফোন বাজারে চলে আসবে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন. স্যামসাংয়ের স্মার্টফোনকে টেক্কা দিতে বড় আকারের আইফোনের নকশা করেছে অ্যাপল। এশিয়া ও অন্যান্য অঞ্চলের বাজারে বড় মাপের স্মার্টফোনের চাহিদা বেড়ে যাওয়ায় অ্যাপলও বড় মাপের আইফোনের দিকে ঝুঁকছে।
অ্যাপলের নতুন আইফোন তৈরি করতে মেইনল্যান্ড চায়না থেকে এক লাখ নতুন কর্মী নিয়োগ দেবে হোন হাই প্রিসিশন। অ্যাপল পণ্যের নির্মাতা হিসেবে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে।
তাইওয়ানের ইকোনোমিক ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, হোন হাই ছাড়াও তাইওয়ানের পেগাট্রন আইফোন তৈরির জন্য জনবল বাড়াচ্ছে।
অ্যাপল কর্তৃপক্ষ অবশ্য আনুষ্ঠানিকভাবে এ প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ করেনি।