তৈরি হলো কৃত্রিম আগ্নেয় বাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃত্রিম আগ্নেয় বাজ
কৃত্রিম আগ্নেয় বাজ

কৃত্রিমভাবে বজ্রবিদ্যুৎ তৈরি করা নিয়ে শুরু হয়েছে গবেষণা। জার্মানির গবেষকেরা সম্প্রতি পরীক্ষাগারে কৃত্রিম বজ্র বা বাজ তৈরি করেছেন। গবেষকেরা দাবি করেছেন, আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের সময় যে পরিস্থিতির সৃষ্টি হয়, গবেষকেরা পরীক্ষাগারে সে রকম অবস্থা সৃষ্টি করেছেন।

পরীক্ষাগারে আগ্নেয়গিরির বজ্রপাতের মতো আগ্নেয় বাজ তৈরিতে সফলও হয়েছেন তাঁরা। এ গবেষণা আগামী দিনে আগ্নেয়গিরি-সংক্রান্ত গবেষণায় কাজে লাগবে। ‘লাইভসায়েন্স’-এর এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষাগারে আগ্নেয়গিরির মতো বজ্রবিদ্যুত্ তৈরি করতে গিয়ে প্রবল বাতাসের চাপ ও আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে নির্গত বিভিন্ন উপাদান যুক্ত করেন জার্মান গবেষকেরা। তাঁরা ক্যামেরা, অ্যানটেনা প্রভৃতি প্রযুক্তির সাহায্যে কৃত্রিম আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের বিষয়টি পর্যবেক্ষণ করেন।

গবেষকেরা দাবি করেন, আগ্নেয়গিরি থেকে বের হওয়া ধোঁয়া ও ছাইয়ের মধ্যে থাকা বিভিন্ন উপাদান পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে বিদ্যুৎ উত্পন্ন করে। ‘জিওলজি’ সাময়িকীতে সম্প্রতি এ গবেষণা-বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে।