তৈরি হলো দেড় হাজারের বেশি অ্যাপ নির্মাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির আওতায় সনদপ্রাপ্ত প্রশিক্ষণার্থীর সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।
দুই হাজার প্রশিক্ষিত অ্যান্ড্রয়েড নির্মাতা তৈরির উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত ৪৪টি প্রশিক্ষণ দেওয়া হয়। পাঁচ দিনের এ কর্মশালাগুলোতে ১০৩টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেন।
এই প্রশিক্ষণ কর্মশালাগুলো পরিচালনা করেছে এমসিসি লি.। এখনো ছাত্রছাত্রীদের জন্য কর্মশালায় অংশ নিতে নিবন্ধন কার্যক্রম চালু আছে। জাভা প্রোগ্রামিং ভাষা জানা শিক্ষার্থীরা http://nationalappsbd.com ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন ও দক্ষতার পরীক্ষা দিয়ে কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন।
পুরো প্রকল্পে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সঙ্গে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নকিয়া, সিম্ফোনি, এসওএল কোয়েস্ট, গুগল ডেভেলপার গ্রুপ ও সেন্টার ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ঢাকা।
—বিজ্ঞপ্তি