তৈরি হলো পূর্ণবয়স্ক চোখের কোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথম তৈরি হলো পূর্ণবয়স্ক চোখের কোষ। ইংকজেট প্রিন্টার ব্যবহার করে তৈরি এ কোষ সম্পর্কে গবেষকেরা বলছেন, এই প্রযুক্তি ব্যবহারের সাফল্যের ফলে নির্দিষ্ট কয়েক ধরনের অন্ধত্বের চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি হবে। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেইথ মার্টিনের নেতৃত্বে একদল গবেষক ইংকজেট প্রিন্টারে ইঁদুরের চোখের পূর্ণবয়স্ক স্নায়ুকোষ তৈরি করেন। এ প্রযুক্তিতে একটি সূক্ষ্ম নলের মাধ্যমে কালি ছড়িয়ে প্রিন্ট করা হয়, যা ইংকজেট প্রিন্টার নামে পরিচিত। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি বায়োফ্যাবটিকেশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এর আগে গবেষকেরা প্রিন্টারের সাহায্যে ভ্রুণকোষ এবং কিছু অপরিণত কোষ তৈরি করেছেন। চোখের পূর্ণবয়স্ক কোষ তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম ও নাজুক হওয়ার কারণে তাঁরা এ উদ্যোগে সাফল্যের ব্যাপারে সংশয়ী ছিলেন। তবে পূর্ণাঙ্গ কোষটি তৈরির পর সেটি দিব্যি বেঁচে আছে এবং এতে প্রয়োজনীয় বৃদ্ধিও ঘটেছে। লাইভসায়েন্স।