তৈরি হলো বিশ্বের বৃহত্তম সিনেমা স্ক্রিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত আইম্যাক্স ডার্লিং হারবার থিয়েটারে প্রকৌশলীরা বিশ্বের বৃহত্তম সিনেমা স্ক্রিনটি টানিয়েছেন। ৯ ফেব্রুয়ারি আইম্যাক্স ডার্লিং হারবারে থ্রিডি প্রযুক্তির আইম্যাক্স স্ক্রিনটি বসানো হয়েছে। স্ক্রিনটির দৈর্ঘ্য ২৯.৫ মিটার আর প্রস্থ ৩৫.৭ মিটার। আইম্যাক্স হচ্ছে কানাডিয়ান প্রতিষ্ঠান আইম্যাক্স করপোরেশনের চলচ্চিত্র প্রদর্শনবিষয়ক নিজস্ব পদ্ধতি। প্রচলিত চলচ্চিত্র প্রদর্শন পদ্ধতির তুলনায় আইম্যাক্স পদ্ধতিতে প্রদর্শিত চলচ্চিত্রের আকার বড় এবং গুণগত মান ভালো হয়।নামকরা সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে আইম্যাক্স পদ্ধতিই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ২০১১ সালের মার্চ মাসের এক হিসাব অনুসারে, বিশ্বের ৪৬টি দেশে ৫২৮টি আইম্যাক্স থিয়েটার রয়েছে।