তৈরি হলো বিশ্বের সবচেয়ে শক্তিসাশ্রয়ী মাইক্রোপ্রসেসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ চিপ-নির্মাতা এআরএম হোল্ডিংস সম্প্রতি বিশ্বের সবচেয়ে শক্তিসাশ্রয়ী মাইক্রোপ্রসেসর তৈরি করেছে। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কটেক্স এম০+ নামের এ মাইক্রোপ্রসেসর ফ্রিজ থেকে শুরু করে গেরস্থালি অনেক ইলেকট্রনিক পণ্যেই ব্যবহার করা যাবে।বিশ্বে যত মোবাইল ফোন ও ট্যাবলেটের প্রসেসর চালু রয়েছে, তার বেশির ভাগই এআরএমের তৈরি। এআরএম হোল্ডিংসের তৈরি নতুন এই ৩২ বিটের মাইক্রোপ্রসেসর ৮ বিট বা ১৬ বিট মাইক্রোকন্ট্রোলারের চেয়েও কম শক্তিতে চলতে সক্ষম বলে এআরএমের পক্ষ থেকে জানানো হয়েছে। ৮ বিট বা ১৬ বিটের মাইক্রোকন্ট্রোলার সাধারণত গাড়ি, খেলনা বা গেরস্থালির বিভিন্ন পণ্য চালাতে ব্যবহূত হয়। এআরএমের তৈরি ৩২ বিটের মাইক্রোপ্রসেসরই এখন এর বিকল্প হবে।এআরএমের পক্ষ থেকে জানানো হয়েছে, কটেক্স এম০+ প্রসেসরচালিত পণ্য পরস্পর সংকেত-বিনিময় বা যোগাযোগ স্থাপনে সক্ষম হবে। এআরএম তাই এ মাইক্রোপ্রসেসরের ক্ষমতার নাম দিয়েছে ‘ইন্টারনেট অব থিংস’। কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন যেভাবে তারহীন যোগাযোগ করতে পারে, এ প্রসেসর ব্যবহারে গৃহস্থালি পণ্যগুলোর মধ্যেও এমন নেটওয়ার্ক তৈরি করবে।এরই মধ্যে এআরএমের তৈরি নতুন এ চিপটির জন্য লাইসেন্স করিয়ে নিয়েছে ফ্রিস্কেল ও এনএক্সপি সেমিকন্ডাক্টার নামের দুটি প্রতিষ্ঠান। জানা গেছে, শক্তিসাশ্রয়ী এ মাইক্রোপ্রসেসরের দামও কম। এর দাম মাত্র ২০ সেন্ট।