তৈরি হয়েছে রক্ত পরীক্ষার অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি তুলে রক্ত পরীক্ষা ককরে ফলাফল দেবে অ্যাথেলাস অ্যাপ
ছবি তুলে রক্ত পরীক্ষা ককরে ফলাফল দেবে অ্যাথেলাস অ্যাপ

যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী একটি মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরি করেছেন, যেটি দিয়ে মানুষের রক্ত পরীক্ষা করে রোগ নির্ণয় করা যাবে। এই অ্যাপটি যেকোনো স্মার্টফোনে ব্যবহার করা যাবে। স্মার্টফোনের লেন্স দিয়ে অ্যাপ ব্যবহারকারীরা রক্তের ছবি তুলে সেটি অ্যাপসের সার্ভারে পাঠাবেন। কয়েক সেকেন্ডের মধ্যে সার্ভার থেকে ফলাফল দেখাবে।
বিজ্ঞানী দলের প্রধান তনয় ট্যানডন বলেছেন, ‘প্রায় দুই শতক ধরে যেকোনো রোগ নির্ণয়ের জন্য ব্যক্তির রক্তের পরীক্ষা করে আসছেন চিকিৎসকেরা। এখন হয়তো আর এর প্রয়োজন হবে না। রক্তের ছবি দেখেই রোগ নির্ণয় করা যাবে। এটি ম্যালেরিয়া ও ক্যানসারের মতো রোগও শনাক্ত করতে পারবে। আমার ধারণা, গ্রামাঞ্চলে এই অ্যাপ দারুণভাবে কাজ করবে।’
অ্যাথেলাস নামের এই অ্যাপ ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার স্টার্ট-আপ হাব ওয়াই কমবিনেটর নামের একটি হ্যাকাথন প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েছে। তবে এটি যে সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারবে, সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। নিউইয়র্ক ইউনিভার্সিটির ল্যাংগন মেডিকেল সেন্টারের ট্রান্সপ্লান্ট মেডিকেল ডিজিজেসের পরিচালক অমর সফদার বলেন, ‘এই অ্যাপ আমাদের উদ্বেগ দূর করার বদলে আরও বাড়িয়ে দিয়েছে।’ তিনি বলেন, বেশির ভাগ ভাইরাস শনাক্ত করার জন্য প্রয়োজন ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করা, যা এই অ্যাপে সম্ভব নয়। এ অ্যাপসের কার্যকারিতার ব্যাপারে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান