তোতা-বুলি রহস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষের কথা অনুকরণ করে বলতে পারার সামর্থ্যের কারণে তোতাপাখির সুখ্যাতি রয়েছে। কীভাবে পাখিটি এ রকম কথা বলে, তার কারণ ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। তাঁদের মতে, মস্তিষ্কের গঠনজনিত বিশেষ সুবিধা কাজে লাগিয়ে প্রাণীটি মানুষকে নকল করে। কোনো কোনো তোতাপাখি মানুষের গানবাজনা শুনে ‘নাচতে’ পারে। প্লস ওয়ান সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞানী মুক্তা চক্রবর্তী বলেন, এই গবেষণার মধ্য দিয়ে তোতাপাখির ব্যাপারে আরও বিশদভাবে জানার পথ সুগম হয়েছে, বিশেষ করে, কীভাবে এরা সুনির্দিষ্ট শব্দ অনুকরণের জন্য তথ্য প্রক্রিয়াজাত করে এবং মানুষের
কণ্ঠ নকল করার জন্য কী কৌশল অবলম্বন করে ইত্যাদি।
টেলিগ্রাফ।