তোলা যাবে ১০ কিলোমিটার দূরের ছবিও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি স্কটল্যান্ডের গবেষকেরা লেজার রশ্মির মাধ্যমে ক্যামেরায় ছবি তোলার নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষকেদের দাবি, এ পদ্ধতিতে ১০ কিলোমিটার দূরের কোনো বস্তুর হাই রেজুলেশনের ত্রিমাত্রিক ছবি তোলা সম্ভব।গবেষকেরা দূরের কোনো বস্তুর ত্রিমাত্রিক ছবি তুলতে ‘টাইম-অব-ফ্লাইট’ বা টিওএফ নেভিগেশন পদ্ধতি ব্যবহার করেছেন। ব্যবহূত পদ্ধতিটি নিরাপদ। এ পদ্ধতিতে বস্তুর দূরত্ব হিসাবে সেন্সরে তথ্য সংরক্ষিত হয়।এ প্রসঙ্গে স্কটল্যান্ডের হেরিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, টিওএফ ইমেজিং সিস্টেম কোনো বস্তুর উচ্চ রেজুলেশনের ত্রিমাত্রিক তথ্য সংগ্রহ করতে পারে। অনেক দূরের বস্তুর ছবি এ পদ্ধতিতে খুব সহজেই তোলা সম্ভব। স্বয়ংক্রিয় চালকবিহীন গাড়িতে ব্যবহার করা ছাড়াও বিভিন্ন কাজে দূরের বস্তুর ছবি তোলার এ পদ্ধতিটি ব্যবহার করা যাবে।