তোশিবা ও মাইক্রোসফটের উইন্ডোজ ট্যাব'এনকোর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোশিবা উইন্ডোজ ট্যাব এনকোর।
তোশিবা উইন্ডোজ ট্যাব এনকোর।

আট ইঞ্চি মাপের উইন্ডোজ ট্যাব বাজারে আনার ঘোষণা দিয়েছে তোশিবা। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের আপডেট ৮.১ নির্ভর তোশিবার তৈরি এ ট্যাবলেটের নাম হবে ‘এনকোর’। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।
মাইক্রোসফটের সঙ্গে জোট বেঁধে ৬ সেপ্টেম্বর থেকে জার্মানির বার্লিনে শুরু হওয়া আইএফএ ট্রেড শো উপলক্ষে নতুন ট্যাব বাজারে আনার পরিকল্পনা করেছে তোশিবা। এর আগে চলতি বছরের জুন মাসে উইন্ডোজ ৮ নির্ভর আট ইঞ্চি মাপের ট্যাবলেট ‘আইকনিয়া ডব্লিউ ৩’ বাজারে এনেছে এসার।
তোশিবা জানিয়েছে, এনকোর ট্যাবে স্কাইপ সুবিধা বিল্ট ইন থাকবে। এ ছাড়াও ১২৮০ বাই ৮০০ রেজুলেশনের ডিসপ্লেতে উইন্ডোজ ব্যবহারের পূর্ণ অভিজ্ঞতা পাওয়া যাবে। এতে অফিস সফটওয়্যার ব্যবহারের সুযোগ থাকবে। ট্যাবলেটটির সামনে থাকবে দুই মেগাপিক্সেলের ক্যামেরা ও পেছনে থাকবে আট মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা। ৩৩০ মার্কিন ডলার দামে নভেম্বর মাস থেকে তোশিবার এনকোর ট্যাব বাজারে পাওয়া যাবে।