তোশিবা ল্যাপটপ কিনলে মুঠোফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোশিবা ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু ল্যাপটপ কিনলে উপহার হিসেবে মুঠোফোন দেওয়ার ঘোষণা দিয়েছে স্মার্ট টেকনোলজিস। তোশিবা স্যাটেলাইট সি৬৪০-১০৭২ইউ, স্যাটেলাইট সি৮০০ডি-১০০১ এবং সি৮০০-১০০৫ মডেলের ল্যাপটপ কিনলে এ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তোশিবা সি৬৪০-১০৭২ ইউ মডেলের ল্যাপটপটিতে রয়েছে ইনটেল পেন্টিয়াম ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, এবং ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে। দাম ৩৫ হাজার ৯০০ টাকা।তোশিবা স্যাটেলাইট সি৮০০ডি-১০০১ মডেলের ল্যাপটপটিতে রয়েছে এএমডি ডুয়াল কোর এপিইউ প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ১ গিগাবাইট গ্রাফিক্স কার্ড এবং ১৪ ইঞ্চি ডিসপ্লে। দাম ৩০ হাজার৯০০ টাকা।সি৮০০-১০০৫ মডেলে রয়েছে ইনটেল ২য় প্রজন্মের সেলেরন প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক এবং ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে। এর দাম ২৯ হাজার ৯০০ টাকা।