তোশিবার এক টেরাবাইট হার্ডডিস্ক বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে তোশিবা ব্র্যান্ডের ক্যানভিও বেসিক ৩.০ মডেলের এক টেরাবাইট হার্ডডিস্ক।
স্মার্ট টেকনোলজিসের বাজারে আনা ইউএসবি ৩.০ এবং ইউএসবি ২.০ উভয় প্রযুক্তি সমর্থনকারী এই পোর্টেবল হার্ডডিস্কটির ডাটা ট্রান্সফার গতি সেকেন্ডে ৫ গিগাবিট, ক্যাশ বাফার ৮ মেগাবাইট এবং আরপিএম ৫৪০০।
তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ হার্ডডিস্কটির দাম ছয় হাজার টাকা। কালো এবং সাদা এই দুটি রঙে পাওয়া যাচ্ছে হার্ডডিস্কটি।