তোশিবার চশমাহীন থ্রিডি প্রযুক্তির ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চশমা ছাড়াই ত্রিমাত্রিক ছবি ও ভিডিওচিত্র দেখাতে সক্ষম নতুন থ্রিডি নোটবুক দেশের বাজারে আনার ঘোষণা দিয়েছে তোশিবা।২১ জুন ঢাকায় একটি আয়োজনে নতুন মডেলের এই ল্যাপটপটি বাজারে আনার ঘোষণা দেন তোশিবার সিঙ্গাপুরের প্রতিনিধি ম্যাক্স লি। অনুষ্ঠানে পাঁচটি সিরিজের মোট ১২টি মডেলের ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তোশিবার সিঙ্গাপুরের প্রতিনিধি ম্যাক্স লি ও তোশিবার কর্মকর্তা হায়রুল বিন মোহাম্মদ ইব্রাহিম ও ম্যারি লিম। অনুষ্ঠানে ম্যারি লিম তোশিবার চশমা ছাড়া থ্রিডি দেখার অভিজ্ঞতা ও তোশিবার ল্যাপটপে আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানান।ম্যারি লিম বলেন, ‘তোশিবা মানেই আস্থা। তোশিবা সব সময় নতুন প্রযুক্তি আনে। বাংলাদেশেও তোশিবার নতুন প্রযুক্তির ল্যাপটপগুলো মানুষের মন জয় করবে। বিশেষ করে বিভিন্ন রং তরুণদের মন জয় করবে। চশমা ছাড়া থ্রিডি দেখার মজার অভিজ্ঞতা দেবে কসমিও সিরিজের এ ল্যাপটপ।’অনুষ্ঠানে রমজান মাসে ‘তোশিবা’ ব্র্যান্ডের ল্যাপটপের লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ দাতব্য খাতে ব্যয় করার ঘোষণা দেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম।