তোশিবার নতুন ল্যাপটপ

দেশের বাজারে এসেছে তোশিবা ব্র্যান্ডের স্যাটেলাইট এল৪০-বি মডেলের মডেলের দুটি ল্যাপটপ। এ দুটি ল্যাপটপ বিপণন করছে স্মার্ট টেকনোলিজস।
তোশিবার এল৪০-বি মডেলের ল্যাপটপ দুটির একটিতে রয়েছে ইনটেলের কোর আই৩ ও আরেকটিতে রয়েছে কোর আই৫ প্রসেসর।
১৪.১ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত দুটি ল্যাপটপেই রয়েছে ৫০০ জিবি হার্ডড্রাইভ, স্লিম ডিভিডি রাইটার।
ল্যাপটপ দুটিতে ব্লটুথ, ওয়াইফাই, কার্ড রিডারের মতো ফিচারগুলো রয়েছে।
বিপণনকারী প্রতিষ্ঠানটির দাবি, তোশিবার এই মডেলের ল্যাপটপ হিট টেস্ট, ভাইব্রেশন টেস্ট, ড্রপ টেস্ট, হিঞ্জ টেস্ট এবং পিন পয়েন্ট এলসিডি কভার প্রেশার টেস্টের মতো পরীক্ষায় উত্তীর্ণ।
কোর আই থ্রি প্রসেসরের স্যাটেলাইট এল৪০-বি মডেলের ল্যাপটপটির দাম ৪৪ হাজার ৫০০ টাকা এবং কোর আই ফাইভ মডেলটির দাম ৫৫ হাজার টাকা। ল্যাপটপ কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।