তোশিবার নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোশিবা ব্র্যান্ডের নতুন মিনি ল্যাপটপ বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এনবি৩০০-এ১০১ মডেলের নতুন এই মিনি ল্যাপটপটিতে রয়েছে ১.৬৬ গিগাহার্টজ গতির ইন্টেল অ্যাটম এন৪৫০ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ওয়েব ক্যাম ইত্যাদি। ১০.১ ইঞ্চি ডব্লিউএক্স সিএসভি পর্দার উইন্ডোজ ৭ চালিত এ ল্যাপটপের দাম ৩০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি