তোশিবার নতুন ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে তোশিবা স্যাটেলাইট সিরিজের এল৪০-ভিজিএ মডেলের গ্রাফিকস ল্যাপটপ। এ ল্যাপটপটিতে রয়েছে উন্নত গ্রাফিকস। দাম ৫৭ হাজার টাকা।
বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি দাবি, উন্নত গ্রাফিকস থাকায় এ ল্যাপটপটি দিয়ে ভালো মানের গ্রাফিকসের কাজ করা যায় ও উন্নত ভিডিও দেখা যায়।
ইনটেল কোর আই ৫-৩৩৩৭ইউ প্রসেসরনির্ভর ১৪ ইঞ্চি মাপের তোশিবা ল্যাপটপটিতে রয়েছে চার গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, দুই গিগাবাইট এনভিডিয়া গ্রাফিকস কার্ড, হাই ডেফিনেশন ওয়েব ক্যাম, ব্লুটুথ ও ল্যান সুবিধা।