তোশিবার নতুন ল্যাপটপ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিকিউটিভদের জন্য স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে জাপানি তোশিবা ব্র্যান্ডের স্যাটেলাইট এল৮৪০ মডেলের কোর আই ৫ ল্যাপটপ। ইনটেল তৃতীয় প্রজন্মের ৩২৩০এম মডেলের কোর আই ৫ প্রসেসরযুক্ত এই ল্যাপটপে রয়েছে ২ জিবি ডিডিআর৩ র্যাম, ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ৫০০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক, ইনটেল ৪০০০ এইচডি গ্রাফিকস, ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার, এইচডি ওয়েবক্যাম, ৪.০ ব্লুটুথ, ল্যান, ওয়াইফাই এবং অন্যান্য প্রয়োজনীয় ফিচার।ফ্রি ক্যারি কেস এবং ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির মূল্য ৫২ হাজার টাকা।