তোশিবার বিক্রয় পরিবেশক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সব শ্রেণী-পেশার মানুষের কাছে তোশিবা ল্যাপটপের পরিচিতি ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড সম্প্রতি তোশিবার বিক্রয় পরিবেশক সম্মেলনের আয়োজন করে। চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনে চট্টগ্রামের সকল পর্যায়ের আইটি পণ্য বিক্রয় পরিবেশকেরা অংশগ্রহণ করেন। সম্মেলনে ভিডিওচিত্রের মাধ্যমে তোশিবার প্রাতিষ্ঠানিক পরিচিতি, ল্যাপটপের কারিগরি দিক ইত্যাদি উপস্থাপন করেন তোশিবার পণ্য ব্যবস্থাপক শওকত মিল্লাত। এরপর তিনি প্রশ্নোত্তর পর্বের পরিচালনা ও উত্তর প্রদান করেন। অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি