তোশিবার সর্বশেষ ল্যাপটপ, ট্যাবলেট বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ইলেকট্রনিক পণ্যনির্মাতা তোশিবা বাংলাদেশের বাজারে তাদের সর্বশেষ ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট ও ক্যামকর্ডার এবং অন্যান্য পণ্য নিয়ে এসেছে। বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট হিসেবে পরিচিত পোর্টিজি ৮৩০ ল্যাপটপটি ছাড়াও অ্যান্ড্রয়েড চালিত ৭ ইঞ্চি ও ১০ ইঞ্চি রেগজা ট্যাবলেট এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে।এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে হালকা ল্যাপটপ হলো তোশিবার তৈরি পোর্টিজি ৮৩০ আলট্রাবুক। এর ওজন মাত্র ১ দশমিক ১২ কেজি। ১৫ দশমিক ৯ মিলিমিটার পুরু এই ল্যাপটপটি এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এর দাম দেড় লাখ টাকা। পোর্টিজি ৮৩০ মডেলের এ ল্যাপটপটিতে রয়েছে ইনটেল কোর আই সেভেন টারবো বুস্ট প্রসেসর, উইন্ডোজ ৭ প্রফেশনাল সংস্করণ, ৬ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, যা ৮ গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এ ছাড়া এতে রয়েছে ১২৮ গিগাবাইটের সলিড স্ট্রেট ড্রাইভ, ১৩.৩ ইঞ্চি হাই-ডেফিনেশন এলইডি ডিসপ্লে, ম্যাগনেশিয়াম সিলভার বডি ও ৪ মেগাবাইট ক্যাশ মেমোরি। পোর্টিজি সিরিজ ছাড়াও টেকরা আর৮৩০ মডেলের ল্যাপটপও বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।তোশিবার সর্বশেষ ট্যাবলেট হচ্ছে ৭ ও ১০ ইঞ্চি মাপের রেগজা ট্যাবলেট এটি১০০। অ্যান্ড্রয়েড হানিকম্ব-চালিত এ ট্যাবলেটে রয়েছে ১ গিগাবাইট র্যাম, এনভিডিয়ার তৈরি টেগ্রা ২ প্রসেসর ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা। এ ট্যাবলেটের এখনো দাম ঠিক করেনি বাংলাদেশে তোশিবার আমদানিকারক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। নতুন পণ্যের পরিচিতি উপলক্ষে ২১ মার্চে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তোশিবার রিজিওনাল ম্যানেজার ম্যাক্স লি, মার্কেটিং কর্মকর্তা ম্যারি লিম, ম্যারিসা, এস ই হুনসহ স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম ও ইনটেল বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মঞ্জুর। আমদানিকারক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের করপোরেট ব্যক্তিদের জন্যই তোশিবার এই ল্যাপটপ ও ট্যাবলেট বাজারে আনা হয়েছে।