তোশিবার সিনেম্যাটিক আলট্রাবুক বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোশিবার ইউ৮৪০ডব্লিউ মডেলের আলট্রাবুক
তোশিবার ইউ৮৪০ডব্লিউ মডেলের আলট্রাবুক

সম্প্রতি বাজারে এসেছে তোশিবার ইউ৮৪০ডব্লিউ মডেলের হালকা-পাতলা ল্যাপটপ বা আলট্রাবুক। এ আলট্রাবুকটিকে ‘এন্টারটেইনমেন্ট’ ল্যাপটপ বলে তোশিবা কর্তৃপক্ষ। এ ল্যাপটপটিকে সিনেম্যাটিক বলার কারণ, এতে রয়েছে ১৪.৪ ইঞ্চি মাপের আলট্রা ডেফিনেশন ডিসপ্লে যা সিনেমা দেখার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা দিতে পারে।
ইনটেলের তৃতীয় প্রজন্মের প্রসেসরনির্ভর উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত তোশিবার ল্যাপটপটিতে তথ্য ধারণ ক্ষমতার জন্য রয়েছে ৩২ গিগাবাইট ইন্টিগ্রেটেড সলিড স্টেট ড্রাইভ আইএসএসডি । এতে আরও রয়েছে ইনটেলের এইচডি ৪০০০ গ্রাফিকস, ডুয়াল ওয়েব ক্যাম, মাল্টিজেশ্চার টাচপ্যাড, বিশ্বখ্যাত হারমান কারডন অডিও সিস্টেম।
ল্যাপটপটি ছয় ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। স্মার্ট টেকনোলজিসের বাজারে আনা ১.৫৭ কেজি ওজনের তোশিবা ল্যাপটপটির দাম ৮৫ হাজার টাকা। এ ল্যাপটপটি কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।