তোশিবার হালকা মডেলের দামি আলট্রাবুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে হালকা আলট্রাবুক হিসেবে পরিচিত তোশিবার পোর্টিজি জেড ৯৩০-২০১৬ মডেলটি। আলট্রাবুকটির ওজন ১.১২ কেজি। সম্প্রতি দেশের বাজারে এসেছে তোশিবা ব্র্যান্ডের পোর্টিজি জেড ৯৩০-২০১৬ মডেলের এ আলট্রাবুক। এর দাম এক লাখ ৭১ হাজার টাকা। তোশিবার আলট্রাবুক বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস।কোর আই ৭ প্রসেসরের আলট্রাবুকটিতে রয়েছে ছয় গিগাবাইট র্যাম, ২৫৬ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ ও ইনটেলের গ্রাফিকস কার্ড। ১৩.৩ ইঞ্চি এলইডি ডিসপ্লেযুক্ত উইন্ডোজনির্ভর আলট্রাবুকটিতে ব্যবহূত হয়েছে ৮ সেল ব্যাটারি। বিপণনকারী প্রতিষ্ঠানের ভাষ্য, ম্যাগনেশিয়াম সিলভার রংয়ের এই ল্যাপটপটিতে ৮ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। এতে তিন বছরের ওয়ারেন্টি রয়েছে।