ত্বকের অণুজীব থেকে পনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্বকের অণুজীব
ত্বকের অণুজীব

মানুষের ত্বকে বসবাসকারী অণুজীব (ব্যাকটেরিয়া) থেকে এবার পনির তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিস্টিনা অ্যাগাপ্যাকিস ও তাঁর সহযোগীদের দাবি, মানুষের ত্বক থেকে সংগৃহীত ব্যাকটেরিয়া পনির উৎপাদনে ব্যবহূত অন্যান্য ব্যাকটেরিয়ার চেয়ে তেমন ভিন্ন নয়। তবে ত্বকের এই ব্যাকটেরিয়ার গন্ধ ভালো নয়। তাই এটি থেকে তৈরি পনির খাওয়ার পরিবর্তে কেবল প্রদর্শনীর জন্যই রাখা হয়েছে। তা ছাড়া এ ধরনের প্রক্রিয়ায় তৈরি পনির সম্পর্কে মানুষের ধারণা স্বভাবতই বেশ নেতিবাচক। তবে গবেষণাগারে খাবার নিয়ে বিভিন্ন পরীক্ষামূলক কাজে এই পনির ব্যবহারে কোনো বাধা নেই। সুস্বাদু খাবার হিসেবে পরিচিত পনির তৈরির সাধারণ পদ্ধতিতে দুধকে ঘন করে ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া (উদ্ভিদ বা প্রাণী থেকে সংগৃহীত) ও ছত্রাক (ইস্ট) প্রয়োগে ছানা তৈরি করা হয়। ফক্সনিউজ।