প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের ত্বকের কোষ থেকে প্রথমবারের মতো তৈরি করা হয়েছে শুক্রাণু। যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই সাফল্যের দাবি করছেন। এতে সন্তান জন্মদানে অক্ষম পুরুষের চিকিৎসায় নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। গবেষকেরা তিন ব্যক্তির ত্বকের কোষ সংগ্রহ করেন এবং জিনপ্রকৌশল প্রয়োগ করে সেই কোষকে আদি স্টেম সেলে রূপান্তরিত করেন। এ ধরনের স্টেম সেল থেকে মানবদেহের যেকোনো কোষ তৈরি করা যায়। গবেষকেরা তৈরি করেন শুক্রাণু। এদিকে ইঁদুরের ত্বকের কোষ থেকে তৈরি স্টেম সেল থেকে একই প্রক্রিয়ায় শুক্রাণু তৈরির পরীক্ষাও করেছেন গবেষকেরা। পরে সেই শুক্রাণু ব্যবহার করে সাফল্যও মিলেছে। গবেষকদের আশা, প্রক্রিয়াটি মানুষের ক্ষেত্রেও কাজ করবে। টেলিগ্রাফ।