ত্বকের কোষ থেকে হাড়ের বিকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের ত্বকের কোষ থেকে প্রথমবারের মতো তৈরি করা হয়েছে হাড়ের বিকল্প। এটি প্রতিস্থাপনের মাধ্যমে হাড়ের ক্ষয় বা আঘাতপ্রাপ্ত অংশ সারিয়ে তোলা সম্ভব হবে। নেচার ওয়ার্ল্ড নিউজ পত্রিকা জানায়, যুক্তরাষ্ট্রের গবেষকেরা ত্বকের কোষ থেকে নির্দিষ্ট ত্রিমাত্রিক নকশার হাড়ের খণ্ড তৈরিতে সাফল্য পেয়েছেন। শুরুতে তাঁরা পরিণত ত্বক কোষ নিয়ে একে কোষের আদি পর্যায়, ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম (আইপিএস) কোষে রূপান্তর করেন। আইপিএসে মানুষের সব জিনগত তথ্য সংরক্ষিত থাকে এবং এটি থেকে শরীরের যেকোনো কোষ তৈরি করা যায়। আইপিএসকে ত্রিমাত্রিক আকৃতি দিয়ে জৈব প্রক্রিয়াজাতের মাধ্যমে এতে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা হয়। পরবর্তীকালে বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে একে পরিণত রূপ দেওয়া হয়। ফক্সনিউজ।