ত্বকের 'ঘ্রাণশক্তি' ও ক্ষত সারানোর ক্ষমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের ত্বক নিজেই ঘ্রাণ নিতে পারে। কিন্তু কীভাবে? গবেষকেরা বলছেন, মানবদেহের বহির্ভাগের পুরোটাজুড়ে রয়েছে অসংখ্য গ্রহীতা বা রিসেপটর। আর সেগুলোই ঘ্রাণ শনাক্ত করতে সহায়তা করে। রিসেপটর হচ্ছে একধরনের কোষ, যা আলো বা তাপের মতো বাহ্যিক উদ্দীপনায় সাড়া দেয় এবং ইন্দ্রিয়ের কাছে সেই বার্তা পৌঁছে দেয়। তবে তার চেয়েও চমকপ্রদ তথ্য হচ্ছে, এই রিসেপটরগুলো ক্ষত সারাতে সাহায্য করতে পারে। জার্মানির রুর ইউনিভার্সিটি বোখামের বিজ্ঞানী হ্যানস হাট এক গবেষণার ভিত্তিতে এ কথা জানিয়েছেন। নিউসায়েন্টিস্ট।