ত্রিমাত্রিক মনিটর বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের এস২৭এ৯৫০ডি মডেলের ত্রিমাত্রিক (থ্রিডি) মনিটর বাজারে এসেছে। হাই ডেফিনিশন মানের ভিডিও ছবি দেখায় এটি। এর রেজ্যুলুশন ১৯২০ x ১০৮০। মনিটরের সঙ্গে রয়েছে একটি করে থ্রিডি গ্লাস। ২৭ ইঞ্চি পর্দার এই মনিটরটির দাম ৬৪ হাজার টাকা। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের আনা এ মনিটরে আছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। —বিজ্ঞপ্তি