ত্রিমাত্রিক সেন্সরসহ গুগলের স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের ট্যাংগো প্রকল্পের স্মার্টফোন
গুগলের ট্যাংগো প্রকল্পের স্মার্টফোন

গুগল বাজারে নিয়ে এল ভিন্নমাত্রার যন্ত্রাংশ ও সফটওয়্যারসহ নতুন স্মার্টফোন। এই ফোন দিয়ে একজন ব্যবহারকারী তাঁর চারদিকের ত্রিমাত্রিক (থ্রিডি) মানচিত্র তৈরি করতে পারবেন। এই থ্রিডি সেন্সর প্রতি সেকেন্ডে আড়াই লাখ বার ত্রিমাত্রিকভাবে দিক পরিবর্তন করতে পারবে। এখন পর্যন্ত জিপিএস চালু করতে হলে ঘরের বাইরে বের হতে হয়। কিন্তু এই সফটওয়্যারসহ স্মার্টফোন ব্যবহারকারী তাঁর নিজের ঘরের দেয়ালের দুই দিকই পর্যবেক্ষণ করতে পারবেন, যেটা আগে কখনো সম্ভব ছিল না।

পরীক্ষা-নিরীক্ষা করার জন্য গুগল ২০০টি মোবাইল ফোন তৈরি করছে। গুগলের এই প্রকল্পটির নাম ‘প্রজেক্ট ট্যাংগো’। গুগলের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা সবাই ত্রিমাত্রিক দুনিয়ায় বাস করি। সেই অনুভূতি দেওয়াই আমাদের লক্ষ্য।’ গবেষণাপ্রতিষ্ঠান আইডিসির সহযোগী ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান মা বলেন, শুধু বাজারজাত করা এ ফোনের লক্ষ্য নয়। এটি ব্যবহার করে মানুষ যেন উপকৃত হতে পারে, সেটাই মূল কথা। আপনি কোন হোটেল থেকে কোন পথে বের হবেন সেটিও এই সেন্সর বলে দিতে সক্ষম। পরীক্ষার পর খুব শিগগির এই সেন্সরসহ মোবাইল ফোন বাজারে ছাড়া হবে। 
—বিবিসি অবলম্বনে তন্ময় দেবনাথ