থাকছে না ‘হটমেইল’
মাইক্রোসফটের ইমেইল সেবা ‘হটমেইল’ আর থাকছে না। হটমেইল পরিবর্তন করে ‘নিউমেইল’ নাম রাখার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এ তথ্য জানিয়েছে।সম্প্রতি মাইক্রোসফটের ‘হটমেইল’ ব্র্যান্ড নামটি পরিবর্তন হচ্ছে—এমন তথ্য অনলাইনে প্রকাশিত হয়েছে। এর একটি ছবিতে হটমেইলের পুরোনো নকশা পরিবর্তন করে নিউমেইলের জন্য সম্পূর্ণ নতুন নকশা দেখা যাচ্ছে। ছবিটি প্রকাশ করেছে লাইভসাইডডটনেট নামের একটি ওয়েবসাইট।মাইক্রোসফটের নতুন মেইল সার্ভিসটি হবে উইন্ডোজ ৮-এর টাইলস-সদৃশ মেট্রো ইন্টারফেসের মতো। উইন্ডোজ ৮ সফটওয়্যারের সঙ্গে এই মেইল সেবাটি যুক্ত করার পরিকল্পনাও করেছে মাইক্রোসফট। নিউইমেইল সার্ভিস ব্যবহার করে ফেসবুক, টুইটারের বন্ধুদের সঙ্গে চ্যাট করার সুবিধাও যুক্ত হবে।গ্রাহকসংখ্যার বিচারে হটমেইল বিশ্বের সবচেয়ে বড় ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠান। বর্তমানে মাইক্রোসফটের হটমেইল ব্যবহারকারীর সংখ্যা ৩৫ কোটি।