থার্মাল নকশার মাদারবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের ম্যাক্সিমাস-৫ ফর্মূলা মডেলের নতুন মাদারবোর্ড বাজারে পাওয়া যাচ্ছে। এটি মূলত উচ্চমানের গেম খেলা ও গ্রাফিকসের কাজ করার জন্য আদর্শ। এটি বায়ু ও পানির সমন্বয়ে থার্মাল ডিজাইনের মাদারবোর্ড, যা উপাদানের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে। এই মাদারবোর্ডে কোরআই-৭, ৫, ৩ ইত্যাদি প্রসেসর লাগানো যায়। এতে রয়েছে তারহীন ল্যান, গিগাবিট ল্যান, ব্লুটুথ৪.০, ইউএসবি ৩.০ ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ডের আনা এই মাদারবোর্ডের দাম ৩১ হাজার টাকা। —বিজ্ঞপ্তি