থ্রিজি নেটওয়ার্ক দিনে ৫০০ কোটি বার ব্যবহূত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের প্রায় ৫০০ কোটি মুঠোফোন ব্যবহারকারীর মধ্যে ৫০ কোটি প্রতিদিন গড়ে ৫০০ কোটি বার তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক ব্যবহার করেন। দিনে ২০ থেকে ৩০ লাখ মুঠোফোন ব্যবহারী থ্রিজি ব্যবহার করেন।বিশেষ করে ভারত ও চীনের মোবাইল গ্রাহকেরা থ্রিজির প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন। সম্প্রতি সুইডেনভিত্তিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এরিকসনের এক গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। বর্তমানে চীনে থ্রিজি ব্যবহারকারীর সংখ্যা ৭২ কোটি। ২০০৯ সালে এ সংখ্যা ছিল ৩৬ কোটি। ২০১৫ সালে এ সংখ্যা ৩৪০ কোটিতে গিয়ে দাঁড়াবে বলে দাবি করেছেন গবেষকেরা। উল্লেখ্য, মোট থ্রিজি ব্যবহারকারীর ৪০ শতাংশ এরিকসনের মাধ্যমে থ্রিজির জগতে প্রবেশ করেছেন। —অনিকা ফারজানা