থ্রিডি গ্রাফিক্স কার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড বাংলাদেশে নিয়ে এল আসুসের ইএএইচ৬৮৫০ ডাইরেক্ট সিইউ মডেলের নতুন গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে এক গিগাবাইট ভিডিও মেমোরি। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে রয়েছে থার্মাল সলিউশন, ভোল্টেজ টুউইক প্রযুক্তি ইত্যাদি। এটি উইন্ডোজ ৭ সমর্থন করে। কার্ডটির দাম ১৭ হাজার টাকা। —বিজ্ঞপ্তি