থ্রিডি প্রিন্টারে জেট ইঞ্জিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টার ব্যবহার করে বিশ্বে প্রথমবারের মতো দুটি জেট ইঞ্জিন তৈরি করা হয়েছে। অস্ট্রেলিয়ার একদল গবেষক এই সাফল্য অর্জনের দাবি করছেন। এয়ারবাস ও বোয়িং বিমানে এ ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়। থ্রিডি প্রিন্টারে উন্নত মানের পণ্য তৈরি করা সম্ভব—মেলবোর্নের মোনাশ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকেরা সেটাই করে দেখিয়েছেন। সাফরান ও এয়ারবাসের মতো নামী প্রকৌশলপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ওই গবেষকদের স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র ইয়ান স্মিথ। প্লাস্টিক ও পলিমারের পণ্য উৎপাদনে থ্রিডি প্রিন্টারের সাফল্য বেশ পুরোনো হলেও টাইটানিয়াম নিকেল ও অ্যালুমিনিয়ামের মতো হালকা ধাতুর জিনিসপত্র তৈরিতে সাফল্যের ব্যাপারটি বেশ আকর্ষণীয়। থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ১৯৮০-র দশকে চালু হয়। এই প্রিন্টারে লেজার রশ্মি ব্যবহার করে ডিজিটাল নকশায় বিভিন্ন বস্তুর প্রতিরূপ তৈরি করা যায়। এএফপি