থ্রিডি প্রিন্টারে তৈরি হবে মানবটিস্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থ্রিডি প্রিন্টার
থ্রিডি প্রিন্টার

যুক্তরাষ্ট্রের একদল গবেষক থ্রিডি প্রিন্টারে মানবটিস্যু তৈরি করে তা শরীরে সফলভাবে প্রতিস্থাপনের দাবি করেছেন। গত সোমবার যুক্তরাষ্ট্রের বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এ তথ্য প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়েক ফরেস্ট ব্যাপটিস্ট মেডিকেল সেন্টারের করা এই গবেষণা নতুন করে উৎপাদনযোগ্য ওষুধের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য বলে গবেষকেরা দাবি করেছেন। এই গবেষণায় দেখা গেছে, এই মানবটিস্যু ভবিষ্যতে রোগীর শরীরে প্রতিস্থাপন করা যাবে।
গবেষকেরা হাড়, মাংপেশিসহ বিভিন্ন টিস্যুর স্থায়ী কাঠামো তৈরি করে তা ইঁদুরের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করেছেন।
তাঁরা বলছেন, এখনো থ্রিডি প্রিন্টারে তৈরি কৃত্রিম এ টিস্যু মানুষের শরীরে ব্যবহারের উপযোগী হয়নি। গবেষণার প্রাথমিক ফলাফলে দেখা গেছে টিস্যুর আকার, স্থায়িত্ব ও কার্যকারিতা মানুষের ক্ষেত্রেও ব্যবহার-উপযোগী হবে।

টিস্যু তৈরির যে থ্রিডি প্রিন্টারটি তৈরি করা হয়েছে, এতে নিখুঁতভাবে টিস্যু তৈরি সম্ভব হলে, মানুষের জন্য দরকারি জটিল টিস্যু ও মানুষের দরকারি অঙ্গ প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নেওয়া সম্ভব হবে। তথ্যসূত্র: আইএএনএস।