থ্রিডি প্রিন্টারে বাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থ্রিডি প্রিন্টার ব্যবহার করে অত্যাধুনিক নকশার বাড়ি তৈরির পরিকল্পনা করেছেন নেদারল্যান্ডসের একজন স্থপতি। ভূ প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়েই তিনি এ বাড়ি তৈরি করছেন। খবর বিবিসি অনলাইন-এর।৪০ থেকে ৫০ লাখ ইউরো খরচে থ্রিডি প্রিন্টার ব্যবহার করে বাড়ি তৈরির দায়িত্ব জানজ্যাপ রুইজসেনার্সের। তাঁর ভাষ্য, থ্রিডি প্রিন্টারনির্ভর স্থাপনা তৈরিতে অনেক ধরনের প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।থ্রিডি প্রিন্টারের সহায়তায় বাড়ি তৈরির এ প্রকল্পে জানজ্যাপ রুইজসেনার্সের সঙ্গে হাত মিলিয়েছেন থ্রিডি প্রিন্টার বিশেষজ্ঞ এনরিকো ডিনি। ডিনির তৈরি বিশালাকার থ্রিডি প্রিন্টারে বালি ও বাড়ি তৈরির উপকরণ যুক্ত করে বাড়ি প্রিন্ট করা হবে। এতে সিমেন্টের পরিবর্তে এক ধরনের মার্বেল পাথর ব্যবহার করা হয়। তবে বাড়ি তৈরিতে কংক্রিট ব্যবহারের প্রয়োজন পড়বে বলেও জানান তিনি।২০১৪ সাল নাগাদ এক হাজার বর্গমিটারের থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির একটি বাড়ি তৈরি করা হবে বলেও জানিয়েছেন জানজ্যাপ রুইজসেনার্স। প্রতিটি দেশেই এরকম একটি বাড়ি তৈরির পরিকল্পনা তাঁর।জানজ্যাপ রুইজসেনার্স বলেন, বাড়ি তৈরির সময় কাঠ ব্যবহার করে আগে কাঠামো তৈরি করতে হয়। কিন্তু থ্রিডি প্রিন্টারে আলাদা করে কাঠামো তৈরির প্রয়োজন পড়ে না। আর প্রিন্টার ব্যবহার করে যেকোনো নকশার বাড়ি তৈরি করা যায়।