থ্রিডি প্রিন্টারের নকশা করছে নকিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থ্রিডি প্রিন্টারের মাধ্যমে লুমিয়া সিরিজের স্মার্টফোন সিরিজের কেস তৈরির সুযোগ দেবে নকিয়া। সম্প্রতি থ্রিডি প্রিন্টারের মাধ্যমে কেস তৈরির জন্য ডিজাইন ফাইল উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর বিবিসি অনলাইনের।নকিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সুবিধা মতো ফোন কেস তৈরি করার সুবিধার্থে মেকানিক্যাল ড্রয়িং, কেসের মাপ এবং প্রয়োজনীয় উপাদান সংক্রান্ত তথ্য উন্মুক্ত করা হয়েছে। লুমিয়া ৮২০ মডেলের স্মার্টফোনের জন্য থ্রিডি প্রিন্টারে কেস তৈরি করে নেওয়া যাবে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সমর্থনে নকিয়া এ ধরনের নকশা উন্মুক্ত করেছে যা থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ খবর।