থ্রিডি স্মার্টফোন আনতে পারে মাইক্রোম্যাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স থ্রিডি প্রযুক্তির স্মার্টফোন বাজারে আনতে পারে। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ‘ক্যানভাস’ সিরিজে যুক্ত হতে পারে অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমনির্ভর নতুন এই থ্রিডি স্মার্টফোনটি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।সম্প্রতি মাইক্রোম্যাক্সের থ্রিডি স্মার্টফোন নিয়ে টুইটারে তথ্য ফাঁস হয়েছে। অনলাইনে প্রকাশিত তথ্য অনুযায়ী, মাইক্রোম্যাক্স তাদের নতুন স্মার্টফোনটির নাম রাখতে পারে ‘ক্যানভাস থ্রিডি’। ৫ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে থ্রিডি উইজার ইন্টারফেস থাকবে। ডুয়াল কোরের প্রসেসর, ৮ মেগাপিক্সেল ক্যামেরানির্ভর স্মার্টফোনটি হবে বর্তমানে মাইক্রোম্যাক্সের জনপ্রিয় ‘ক্যানভাস এইচডি’র পরবর্তী সংস্করণ।‘ক্যানভাস থ্রিডি’ স্মার্টফোন বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোম্যাক্স কর্তৃপক্ষ।