দক্ষ চালকেরা ঝুঁকিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বয়স্ক ও অপেক্ষাকৃত দক্ষ চালকেরা অনেক প্রতিবন্ধকতার মধ্যেও তরুণ চালকদের চেয়ে ভালোভাবে গাড়ি চালান। কিন্তু সেই বয়স্ক চালকেরাই যখন গাড়ি চালানোর সময় মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) লেখেন, তখন তাঁরা একই কাজে ব্যস্ত তরুণ চালকদের চেয়ে বিপজ্জনক হয়ে ওঠেন। যুক্তরাষ্ট্রের ওয়েইন স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাকসিডেন্ট অ্যানালাইসিস অ্যান্ড প্রিভেনশন সাময়িকীর অনলাইন সংস্করণ। গবেষক র্যা নডেল কমিসারিজ বলেন, তরুণ চালকেরা অস্থিরচিত্ত হওয়ায় গাড়ি চালনা ও এসএমএস লেখার সময় বেশি ঝুঁকিতে থাকেন। কিন্তু তাঁরা একসঙ্গে অনেক কাজ সামলাতে অভ্যস্ত। সেই তুলনায় বরং বয়স্ক চালকেরাই বেশি ঝুঁকিতে থাকেন। কারণ, তাঁরা এসএমএস লেখায় সব মনোযোগ দিয়ে দেন। আইএএনএস।