দক্ষিণ এশীয় সাইবার গেমসে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গোয়ায় চলছে দক্ষিণ এশীয় সাইবার গেমস প্রতিযোগিতা। এতে বাংলাদেশের দুটি দল অংশ নিচ্ছে। যার মধ্যে একটি দল কাউন্টার স্ট্রাইক ১.৬ এবং অন্য দলটি ডেটা গেমসে অংশ নেয়। কাউন্টার স্ট্রাইক দলেবাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন নূর-উন-নবী খান, মোহাম্মদ তানভীর, মেহেদী হাসান তালুকদার, তাহসীম তারেক ও মো. জুবায়ের। ডেটা গেমস খেলছেন সাজ্জাদুর রহমান, ফয়সাল জসিম উদ্দিন, আশিকুর রহমান, মহিউদ্দিন সজল ও সৈয়দ আমজাদ আলী। দলের সঙ্গে আছেন বিশ্ব সাইবার গেমসের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইরফান হুসেন। গোয়ার পালমেরিনা রিসোর্টে আজ শেষহচ্ছে এ আয়োজন। —নিজস্ব প্রতিবেদক