একটা অফিসে কত ধরনের মানুষ থাকতে পারে? আসুন, দেখে নেওয়া যাক!

অভাগা কর্মী: সকাল থেকে দেখবেন, তিনি কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত। সন্ধ্যায় শুনবেন, তিনি সব গুবলেট পাকিয়ে বসের ঝাড়ি খাচ্ছেন।
আপনাকে তিন দিন আগে বলেছি রিপোর্টটা হেড অফিসে পাঠিয়ে দিতে। কচ্ছপের পিঠে তুলে দিলেও তো এত দিনে পৌঁছে যেত!
স্যার, প্রথম দিন রিপোর্টটা বানিয়েছি, কিন্তু সেভ দিতে পারিনি। কারেন্ট চলে গেছিল। কালকে আবার বানিয়েছি, কিন্তু আজকে ফাইলটা খুঁজে পাচ্ছি না!
একনিষ্ঠ কর্মী: তিনি কাজ করেন সময়মতো। কিন্তু তেলবাজি আর তোষামুদিতে নেই বলে তাঁর উন্নতিও নেই।
জগলুল সাহেবকে দেখেছেন? চুপচাপ কাজ করেন, কারও সাতেও নেই, পাঁচেও নেই।
কাজ না ছাই! ভাবের ওপর থাকে, বুঝলেন, কঠিন একটা ভাবে থাকে!
ফাঁপরবাজ: তার সঙ্গে কথা বললে নিজেকে তুচ্ছ মনে হবে আপনার!
হাতে কিসের কাগজ নিয়ে স্যারের রুমে গিয়েছিলেন?
রেজিগনেশন লেটার। স্যার অনেক বোঝালেন, অনুরোধ করলেন। তাই সাবমিট করিনি।
আসলে যা ঘটেছিল...
বেতন বাড়ানোর আবেদন করে লাভ নাই। আপনাকে যা দেওয়া হচ্ছে, ওটাও কোম্পানির লস। এতটুকুতে পোষালে থাকেন, না হলে রাস্তা মাপুন।
তোষামুদে: এঁরা হলেন আলুর মতো। মাংসেও যায়, মাছেও যায়।
দেখলেন তো, যা বলেছি তা হয়েছে কি না!
জি স্যার, আপনার কথার বাইরে কিছু হওয়ার চান্সই নেই। আপনি বললে তো ভারতও সেমিফাইনালে জিতে যাইত!
ক্রেডিট পাগলা: কাজের সিকি ভাগও করেননি। কিন্তু পুরো ক্রেডিট তিনিই নেবেন।
স্যার, কাজের পুরোটাই কিন্তু আমার হাতে করা। রফিক সাহেব তো কাজই পারেন না। তাঁরটাও আমি করেছি।
তাহলে রফিক সাহেবকে অন্য শাখায় বদলি করে দিই। এখানে তো আপনি একাই যথেষ্ট, কী বলেন?
তেলবাজ: কোনোভাবে ঘাড় ধরে যদি এদের ঘানিতে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে সেদিন থেকে তেল উৎপাদনে শীর্ষে উঠে যাবে বাংলাদেশ!
স্যার, আপনার বয়স মনে হচ্ছে ২৫। মাথার টাকটাও বেশ স্টাইলিশ! আজকাল এমন টাক খুব একটা চোখে পড়ে না!
আরে রফিক সাহেব, কী যে বলেন না! বসুন, এক কাপ চা খেয়ে যান।
তিলকে তাল বানানো পাবলিক: এঁদের একটা কথা বলা মানে একটা চুইংগাম দেওয়া। সেই চুইংগাম দিয়ে তাঁরা বেলুন ফুলিয়ে ছেড়ে দেবেন।
কী জামান সাহেব, কেমন চলছে?
অফিস, সংসার সব মিলিয়ে জীবনটা তেজপাতা হয়ে গেল রে, ভাই!
শুনছেন নাকি, বস তো জামান সাহেবের ওপর নাখোশ! বেচারা ফ্যামিলি নিয়েও ক্যাঁচালে আছে। বউয়ের সঙ্গে মুখ–দেখাদেখি বন্ধ। কথাটা যে আমি বলেছি, সেটা আবার জামান সাহেবকে বলবেন না, প্লিজ!