
ফ্রি ওয়াইফাই দেওয়া হয়েছে অফিসের উন্নতির জন্য, নাকি আপনার মুভি দেখার জন্য?
স্যার, আগে সিনেমার টিকিট, যাতায়াত ও নাশতা বাবদ টাকা সিস্টেমে অফিস থেকে ম্যানেজ করতাম, তার চেয়ে এটা কী সাশ্রয়ী হচ্ছে না?
কল্লোল, ফারিহা কমপ্লেইন করেছে, তুমি প্রতিদিন ওর ডেস্কে গিয়ে যেচে গল্প করো, রেস্টুরেন্টে নেওয়ার জন্য চাপাচাপি করো।
স্যার, আপনিই বলেছিলেন, অফিসের সবাইকে নিজের পরিবারের মতো ভাবতে। ফারিহা সে হিসেবে আপন ছোট বোনের ফ্রেন্ডের মতো।
আরে আমি না থাকলে ওইসব ডিরেক্টর, ম্যানেজাররা এই চেয়ারে বসতে পারত? অফিস শুরুই তো করলাম আমি।
ভাই,
ইনি
কি
এই কোম্পানির মালিক?
না, তাঁর কাছে চাবি থাকে। তাঁর দায়িত্ব আগে আগে এসে অফিস রুম খুলে দেওয়া।


মিস্টার বাবু, চিৎকার করে সহকর্মীকে এভাবে খামচে, কামড়ে রক্তাক্ত করলেন! কী এমন বলেছিল সে?
স্যার, ও বলে কি আমি নাকি এখনো ছেলেমানুষ, তাই খুব রাগ হয়েছিল।

এতগুলো সিনিয়রকে টপকে মাসুদ প্রমোশন পেল কীভাবে?
রিসিপশনিস্ট সুমির সাথে ডেটিংয়ে গিয়ে বস বউয়ের হাতে প্রায় ধরা পড়ে গিয়েছিল। মাসুদ ওকে নিজের গার্লফ্রেন্ড পরিচয় দিয়ে তখন বাঁচিয়েছে।

একদম চুপ! তোমার কথা আগে শুনব মানে? অসুস্থ দাদাকে দেখার ছুটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দাও ‘গোয়িং টু বিউটিফুল কক্সবাজার’! ফ্রড, ভাবছ আমি দেখব না?
স্যার, পায়ে পড়ি কথাটা অন্তত শোনেন, আমার দাদার বাড়িই কক্সবাজারে।