দরকারি ৫টি পরামর্শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরামর্শ
বশির আহাম্মেদ ভূঁইয়া
অধ্যক্ষ
ট্রাষ্ট কলেজ, ঢাকা
সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে লিখতে হলে শিক্ষার্থীকে ভালো করে অবশ্যই পাঠ্যবই পড়তে হবে।
১. পরীক্ষার সময়সূচি মাথায় রেখে প্রতিটি বিষয় এখন প্রতিদিন রিভিশন দেবে।
২. প্রতিটি প্রশ্নের উত্তর লেখা শুরুর আগে তার নম্বর সঠিকভাবে লিখবে।
৩. যেভাবে চাওযা হয়েছে, সেভাবে প্রশ্নের উত্তর দিতে হবে। ‘অথবা’ প্রশ্নের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে উত্তর দিতে হবে।
৪. একটি প্রশ্নের সমগ্র উত্তর একসঙ্গে (যেমন—ক, খ, গ, ঘ) লিখতে হবে। আলাদা জায়গায় বিচ্ছিন্নভাবে লিখবে না। প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
৫. লেখার সময় পরীক্ষার খাতায় মার্জিন দেবে। মার্জিন দেওয়ার সময় পেনসিল ব্যবহার করতে পারো।