দরজা খোলায় পুরুষের মানহানি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একজন পুরুষ অপর পুরুষের জন্য যখন দরজা খুলে ধরেন, তখন সেটি মানহানিকর বিবেচিত হয়। এ কাজে পুরুষের আত্মসম্মান ও অহংকারে আঘাত লাগে। তবে একই পুরুষ কোনো নারীর জন্য দরজা খুলে দেওয়ার সময় সে রকম অপমান বোধ করেন না। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুর্ডু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনটিই দাবি করছেন। এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে সোশ্যাল ইনফ্লুয়েন্স সাময়িকী। পুর্ডু বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ জেনিস কেলি ও মেগান ম্যাককার্থি একটি গবেষণার ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করেন। এতে বলা হয়, কোনো পুরুষের জন্য দরজা খুলে ধরে রাখাকে একজন পুরুষের চরম দুরবস্থার প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। নিজের এ রকম অবস্থা কোনো পুরুষের কাছেই কাঙ্ক্ষিত নয়। টেলিগ্রাফ।