দর্শকদল ফিরে চলছে মহা-কলরব করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়ার রূপ  অংশ-১০
প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ে ১১নং প্রশ্নটি হতে পারে ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
ফুটবল খেলোয়াড়
২. মালিশ মাখিছে প্রতি গিঁটে গিঁটে কাৎ হইয়া বিছানাতে।
উত্তর: মালিশ মাখছে প্রতি গিঁটে গিঁটে কাৎ হয়ে বিছানাতে।
৩. ফুটবল-টিমে বল লয়ে কভু দেখিতে পাইব না তায়।
উত্তর: ফুটবল-টিমে বল লয়ে কভু দেখতে পাব না তায়।
৪. প্রভাত বেলায় খবর লইতে ছুটিয়া যাই তাহার ঘরে।
উত্তর: প্রভাত বেলায় খবর নিতে ছুটে যাই তাহার ঘরে।
৫. উপহাস যেন করিতেছে মোরে ছিপি পরা দাঁত তুলি।
উত্তর: উপহাস যেন করছে মোরে ছিপি পরা দাঁত তুলি।
৬. সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চাহিয়া দেখি বিস্ময়ে।
উত্তর: সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে।
৭. মোদের মেসের ইমদাদ হক আগে ছুটিতেছে বল লয়ে।
উত্তর: মোদের মেসের ইমদাদ হক আগে ছুটছে বল নিয়ে।
৮. বাম পায়ে বল ড্রিবলিং করিয়া ডান পায়ে মারে ঠেলা।
উত্তর: বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা।
৯. মারো জোরে মারো গোলের ভিতরে বলেরে ছুড়িয়া দাও।
উত্তর: মারো জোরে মারো গোলের ভিতরে বলেরে ছুড়ে দাও।
১০. ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি।
উত্তর: ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটে আনল আজি।
১১. দর্শকদল ফিরিয়া চলিছে মহা-কলরব করে।
উত্তর: দর্শকদল ফিরে চলছে মহা-কলরব করে।

মাটির নিচে যে শহর
১. এগুলোর কোনোটি হয়তো তুমি দেখিয়াও থাকিবে।
উত্তর: এগুলোর কোনোটি হয়তো তুমি দেখেও থাকবে।
২. এখানকার নরসিংদী দিয়ে বহিয়া গিয়াছে পুরাতন ব্রহ্মপুত্র নদ।
উত্তর: এখানকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ।
৩. এখনো তোমরা দেখিবে নদীর পাড়ের জমি, ঘর-বাড়ি, গ্রাম আর রাস্তা-ঘাট ভাঙিতেছে।
উত্তর: এখনো তোমরা দেখবে নদীর পাড়ের জমি, ঘর-বাড়ি, গ্রাম আর রাস্তাঘাট ভাঙছে।
৪. বিশাল নদীর অন্য দিকে বিস্তীর্ণ চর পড়িতেছে।
উত্তর: বিশাল নদীর অন্য দিকে বিস্তীর্ণ চর পড়ছে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল