দর-কষাকষিতে নারীই এগিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকাপয়সার দর-কষাকষিতে নারীরা কোনো কোনো পরিস্থিতিতে পুরুষের চেয়ে বেশি সাফল্যের প্রমাণ দেন। জার্মানির মুনস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। তবে এই সাফল্য অনেকটাই নির্ভর করে দর-কষাকষির ধরনের ওপর। আমেরিকান সাইকোলজিক্যাল সোসাইটির সাইকোলজিক্যাল বুলেটিন সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নারীর দর-কষাকষির দক্ষতা যাচাই করার লক্ষ্যে ভারত, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, জার্মানি ও চীনসহ আরও কয়েকটি দেশের মোট ১০ হাজার ৮৮৮ জনের ওপর পরিচালিত ৫১টি জরিপের ফলাফল বিশ্লেষণ করা হয়। এ ব্যাপারে গবেষক জেন্স মাজেই বলেন, নারীরা অন্য কোনো ব্যক্তির পক্ষ নিয়ে দর-কষাকষি করার সময় সাফল্য অর্জনের ব্যাপারে পুরুষের চেয়ে এগিয়ে থাকেন। তবে এ জন্য দরদাম করার সর্বোচ্চ সীমা আগে থেকে জানা থাকলে সুবিধা হয়। আইএএনএস।