দশ কোটি গ্যালাক্সি এস স্মার্টফোন বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালাক্সি এস সিরিজের স্মার্টফোন বিক্রি ১০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। আজ সোমবার স্যামসাং কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।স্যামসাং কর্তৃপক্ষের ভাষ্য, তিন বছর আগে গ্যালাক্সি এস সিরিজ প্রথম বাজারে আনে তারা। তিন বছরের মধ্যে ১০ কোটি এস সিরিজের স্মার্টফোন বিক্রির মাইলফলক স্পর্শ করা গেছে। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের তথ্য অনুযায়ী, ১০ কোটি স্মার্টফোনের মধ্যে আড়াই কোটি গ্যালাক্সি এস, চার কোটি গ্যালাক্সি এস টু ও চার কোটি ১০ লাখ গ্যালাক্সি এস থ্রি বিক্রি হয়েছে।২০১০ সালের মে মাসে প্রথম গ্যালাক্সি এস সিরিজের স্মার্টফোন বাজারে এনেছিল স্যামসাং। অ্যাপলের তৈরি আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই এ সিরিজের স্মার্টফোন বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি। ১০ কোটি স্মার্টফোন বিক্রির মাইলফলক স্পর্শ করতে অ্যাপলের আইফোনের চেয়ে কম সময় লেগেছে গ্যালাক্সি এস সিরিজের। ১০ কোটি আইফোন বিক্রি করতে চার বছর সময় লেগেছিল।