দশ বছর পর আবার হুন্দাই মনিটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ বছর বিরতির পর আবার হুন্দাই মনিটর বাজারজাত করছে টেকভ্যালি কম্পিউটার্স। প্রতিষ্ঠানটি এবার এনেছে সাড়ে ১৮ ইঞ্চি ও এর চেয়ে বড় পর্দার বেশ কয়েকটি এলসিডি মনিটর। সাড়ে ১৮ ইঞ্চির মনিটরের রেজ্যুলেশন ১৪৪০x৯০০, বৈপরীত্যের অনুপাত ৪০০০ঃ১। বর্তমানে ২২, ২৩, ২৪ ও ২৬ ইঞ্চি পর্দার হুন্দাই এলসিডি মনিটর পাওয়া যাচ্ছে। এ ছাড়া পুরোনো সচল ১৫ বা ১৭ ইঞ্চির সিআরটি (ক্যাথড রে টিউব) মনিটরের সঙ্গে যথাক্রমে সাড়ে ছয় বা সাত হাজার টাকা দিলে হুন্দাইয়ের সাড়ে ১৮ ইঞ্চি এলসিডি মনিটর পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি